প্রিয় চাকরি প্রত্যাশী, আসসালামু আলাইকুম । Job Antibiotic ব্লগে আপনাকে স্বাগতম ।
Job Antibiotic এর নিয়মিত আয়োজনে আজকে থাকছে মুক্তিযুদ্ধাদের খেতাবের পরিসংখ্যান ।
বিসিএস,প্রাইমারি,নিবন্ধন, নিম্ন গ্রেডের অন্যান্য সকল চাকরি জন্য মুক্তিযুদ্ধ টপিকটি খুবই গুরুত্বপূর্ণ ।
আশা করি সবাই নোটটি পেয়ে উপকৃত হবেন ।
✅ বীরত্বসূচক খেতাব (Gallantry Awards):
১৪ ডিসেম্বর, ১৯৭৩ প্রতিরক্ষামন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খেতাব তালিকায় স্বাক্ষর করেন। তারপরের দিন সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের খেতাব প্রদান করা হয়।
👉 এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকারের নেতৃত্বে একটি কমিটি দ্বারা নিরীক্ষা করে খেতাবের জন্য সুপারিশ করা হয়।
👉 মুক্তিযুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত সর্বমোট বীর মুক্তিযোদ্ধা ৬৭৬ জন (বর্তমানে- ৬৭২ জন) খেতাবপ্রাপ্ত।
👉 মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলায় দণ্ডিত ৪ খুনির বীরত্বসূচক রাষ্ট্রীয় খেতাব বাতিল করে প্রজ্ঞাপন জারি করে ০৬ জুন, ২০২১ সালে।
✅ মুক্তিযুদ্ধের খেতাবধারীর সংখ্যা:
🔰 খেতাব: ১৯৭৩ সালে [গেজেট]
বীরশ্রেষ্ঠ - ৭
বীর উত্তম - ৬৮
বীর বিক্রম - ১৭৫
বীর প্রতীক - ৪২৬
💥 মোট= ৬৭৬
🔰 খেতাব: বর্তমানে
বীরশ্রেষ্ঠ - ৭
বীর উত্তম - ৬৭
বীর বিক্রম - ১৭৪
বীর প্রতীক - ৪২৪
💥 মোট : ৬৭২
💥 কিছু গুরুত্বপূর্ণ তথ্য: 💥
🔰 খেতাবের নাম: বীরশ্রেষ্ঠ
📌 বিবরণ:
👉 বীরশ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত সবাই রনাঙ্গনের যুদ্ধে শহীদ হয়েছেন ।
👉 সেনাবাহিনী ৩ জন, নৌবাহিনী ১ জন, বিমানবাহিনী ১ জন ও ইস্ট পাকিস্তান রেজিমেন্ট ২ জন।
🔰 খেতাবের নাম: বীর উত্তম
📌 বিবরণ:
👉 বীর উত্তম খেতাবপ্রাপ্ত প্রথম মেজর জেনারেল আব্দুর রব ।
👉 সর্বশেষ বীর উত্তম খেতাবপ্রাপ্ত শহীদ ব্রিগেডিয়ার জেনারেল জামিল উদ্দিন আহমদ ।
👉 ২০১০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামরিক সচিব শহীদ ব্রিগেডিয়ার জেনারেল জামিল উদ্দিন আহমদকে (মরণোত্তর) বীর উত্তম (৬৯তম) পদক প্রদান করে।
👉 মুক্তিযুদ্ধে “বীর উত্তম" খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ৬৮ জন (বর্তমানে ৬৭ জন) ।
🔰 খেতাবের নাম: বীর বিক্রম
📌 বিবরণ:
👉 বীর বিক্রম খেতাবপ্রাপ্ত প্রথম ক্যাপ্টেন খন্দকার নাজমুল হুদা।
👉 মুক্তিযুদ্ধে একমাত্র আদিবাসী বীর বিক্রম খেতাব প্রাপ্ত হলেন- উক্যচিং মারমা (সেক্টর- ৬)
👉 মুক্তিযুদ্ধে “বীর বিক্রম” খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা- ১৭৫ জন (বর্তমানে ১৭৪ জন)।
🔰 খেতাবের নাম: বীর প্রতীক।
📌 বিবরণ:
👉 বীর প্রতীক খেতাবপ্রাপ্ত প্রথম- ব্রিগেডিয়ার মোহাম্মদ আব্দুল মতিন ।
👉বীর প্রতীক খেতাবপ্রাপ্ত সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা- শহীদুল ইসলাম। (বয়স-১২, সেক্টর-১১) ।
👉 বীর প্রতীক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক- ডব্লিউ এস ওডারল্যান্ড (অস্ট্রেলীয়) ।
👉 বীর প্রতীক খেতাব প্রাপ্ত ২ জন মহিলা হলেন- ডা. সেতারা বেগম (সেক্টর-২), তারামন বিবি (সেক্টর-১১) ।
👉 খেতাবহীন মহিলা মুক্তিযোদ্ধা সিলেটের কাকন বিবি (মুক্তিবেটি)।
👉মুক্তিযুদ্ধে “বীর প্রতীক" খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা- ৪২৬ জন (বর্তমানে ৪২৪ জন)।
🌺 সমাপ্ত 🌺
আজকের মত এখানেই ইতি টানলাম । সামনের দিন নতুন কোন টপিক/বিষয় নিয়ে হাজির হবো । সেই পর্যন্ত ভালো থাকবেন ।
শূন্য থেকে যদি চাকরির প্রস্তুতি নিতে চান আমাদের প্ল্যাটফর্মে যুক্ত থাকুন । কথা দিচ্ছি নিরাশ হবেন না । অনেক এগিয়ে যাবেন ইনশা আল্লাহ ।
📲 যেকোন প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন :
📌 এডমিন ফেসবুক প্রোফাইল :
https://facebook.com/info.mdsumonmahmud
📌 Job Antibiotic ফেসবুক পেজ:
https://facebook.com/JobAntibiotic
📌 Job Antibiotic ফেসবুক গ্রুপ:
https://facebook.com/share/6XfxUMtXHqcUmixm/
📌 Job Antibiotic ইউটিউব চ্যানেল:
https://youtube.com/@jobantibiotic
📌 Job Antibiotic টেলিগ্রাম চ্যানেল:
📌 Job Antibiotic ব্লগ :
https://jobantibiotic.blogspot.com
📌 Job Antibiotic মেইল:


0 Comments